‘শুভ বিজয়া’র ছবি নিয়ে ইয়াশকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন মেহজাবীন-আরশ খান

শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ০৫:২৭ পিএম


‘শুভ বিজয়া’র ছবি নিয়ে ইয়াশ কটাক্ষ, পাশে দাঁড়ালেন মেহজাবীন-আরশ খান
ছবি: কোলাজ

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। সিনেমা বা নাটক সবখানেই মুগ্ধ করেছেন দর্শককে। সম্প্রতি অভিনেতার একটি পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমির দিন কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন তিনি। পোস্টের ক্যাপশনে ইয়াশ লেখেন, ‘শুভ বিজয়া’।  

বিজ্ঞাপন

ওই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নেটিজেনদের একাংশ পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিদ্রুপ ভাষায় নানা মন্তব্যে করেন। যারমধ্যে অনেকেই লিখেছেন ‘মুসলমান ভেবে ভুল করা আমি!’, ‘আপনার নাটক আজ থেকে আর দেখা হবে কিনা জানি না! কারণ, এতদিন ভেবেছিলাম আপনি মুসলিম। আর নাটক গুলো ভালো লাগতো’, ‘আপনার নাটক আর দেখব না!’- এমন অসংখ্য তির্যক মন্তব্যে ভেসেছে অভিনেতার পোস্টে। যা মোটেও ভালোভাবে নেননি বিনোদন অঙ্গনের তারকারা। 

মেহজাবীন তার ফেসবুকে লিখেছেন, কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়। এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে আরশ খান লিখেছেন, ইয়াশ রোহান বাংলাদেশের অন্যতম অভিনেতাদের একজন। যার অভিনয়, ব্যক্তিত্ব উভয়ই আমার প্রিয়। অভিনেতা ইয়াশকে তার ধর্ম বা সে কোন অঞ্চলের মানুষ তা রিপ্রেজেন্ট করে না। বরং নিজের শৈল্পিক গুণাবলী দিয়ে সে এদেশের মানুষকে, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। ধর্ম যার যার দেশ সবার।

অন্যদিকে একজন  অভিনেতার প্রতি ভালোবাসা জানিয়ে একজন লিখেছেন, আজকে জানলাম রোহান ভাই হিন্দু। যাক ভালোবাসা অবিরাম ভাই।’ 

বিজ্ঞাপন

অন্য একজন লিখেছেন, কমেন্ট দেখলে বুঝা যায় মানুষের মনমানসিকতার কোথায় নেমেছে।

বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে অভিষেক হয়। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission